তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, আমরা ধর্ম নিয়ে ব্যবসা করতে দেবো না। যারা ধর্ম নিয়ে রাজনীতি করতে চায়, ধর্ম নিয়ে ব্যবসা করতে চায় তাদের রুখে দিতে হবে।
শনিবার (০৪ ডিসেম্বর) দুপুরে কামালপুর মুক্ত দিবস উপলক্ষে কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ একটি অসম্প্রদায়িক দেশ, এখানে সকল ধর্মের মানুষ বাস করে। এদেশের মুক্তিযুদ্ধে শুধু মুসুলমানরাই অংশ নেয়নি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ অংশ নিয়েছে।
তাই এ দেশ কোন ধর্মীয় গোষ্টির কাছে জিম্মি হতে পারে না। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.