পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি জানিয়েছেন, আসন্ন বিশ্ব শান্তি সম্মেলনে দক্ষিণ আফ্রিকার অতিথিদের আসা স্থগিত করা হয়েছে। তাছাড়া করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে ইউরোপের অনেকে অতিথি সশরীরের উপস্থিত হতে পারছেন না। তবে তারা ভার্চুয়ালি ঢাকা সম্মেলনে অংশগ্রহণ করবেন।
দক্ষিণ আফ্রিকার অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের আসারও কথা ছিল। নতুন বাস্তবতার প্রেক্ষিতে তাদের আসা স্থগিত করা হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) সকালে বিশ্ব শান্তি সম্মেলন ২০২১ উপলক্ষে আয়োজিত আগাম সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে ঢাকায় দুই দিনব্যাপী ‘বিশ্ব শান্তি সম্মেলন ২০২১’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিশ্বব্যাপী শান্তির বার্তা ছড়িয়ে দিতে আগামী ৪ঠা ডিসেম্বর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সম্মেলন শুরু হবে। ওই আয়োজনকে ঘিরে ঢাকায় সেমিনার, প্রীতি ম্যাচসহ সিরিজ অনুষ্ঠানাদি হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.