পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু এই দেশ বা এই অঞ্চল নয়, তিনি সারা বিশ্বেই শান্তির সংস্কৃতি প্রতিষ্ঠা করেছেন। এ কারণে তিনি অন্যতম শান্তির চ্যাম্পিয়ন হিসেবে পরিচিতি পেয়েছেন।
গতকাল শুক্রবার (৩ ডিসেম্বর) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শান্তির দর্শন অনুযায়ী আমরা এগিয়ে চলেছি। আমরা বিশ্বাস করি সবার বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়।
আমরা শান্তি ও উন্নয়নকেই প্রাধান্য দিয়ে থাকি। অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আজ শনিবার (৪ ডিসেম্বর) থেকে ঢাকায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী বিশ্ব শান্তি সম্মেলন।
প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ভার্চ্যুয়ালি এই সম্মেলনের উদ্বোধন করবেন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। এদের মধ্যে ৫৯ জন প্রতিনিধি সশরীরে যোগ দেবেন। আর ৪০ জন প্রতিনিধি ভার্চ্যুয়ালি অংশ নেবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.