
আজ থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মাসজুড়ে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের কাছে এই এ পণ্য বিক্রি হবে।
সোমবার (৯ জানুয়ারি) টিসিবির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১০ জানুয়ারি) থেকে বোতলজাত সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করবে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
টিসিবি সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড দিয়ে ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন ক্রেতা ৬০ টাকা কেজি দরে সর্বোচ্চ ১ কেজি চিনি, ৭০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।
এই বিক্রয় কার্যক্রম ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা ও উপজেলায় নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.