
বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের সভাপতি উইলিয়াম বি মাইলাম এবং নির্বাহী পরিচালক জন দানিলোভিচ |
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, জুলাই সনদ আমাদের পথ দেখাবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এ সনদের কিছু সুপারিশ বাস্তবায়ন করবে, আর বাকি অংশ রাজনৈতিক সরকার বাস্তবায়ন করবে।
বৃহস্পতিবার (৬ মার্চ) যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের সভাপতি উইলিয়াম বি মাইলাম এবং নির্বাহী পরিচালক জন দানিলোভিচ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের আগে কম সংস্কারে সম্মত হয়, তাহলে জাতীয় নির্বাচন ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে। অন্যথায় নির্বাচন আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.