প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৮:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২১, ১২:১৫ পি.এম
আবারো শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে ফেরি চলাচল শুরু

শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে আবারো পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে বিআইডাব্লিউটিসি'র ফেরি কুঞ্জলতা নিয়ে একটি পর্যবেক্ষক দল বাংলাবাজার ঘাটের উদ্দেশে শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যায়।
বিআইডব্লিউটিসি'র পরিচালক (বাণিজ্য) আশিকুজ্জামান জানিয়েছেন, আজ সকালে ২৯টি মোটরসাইকেল এবং ৫টি ছোট গাড়ি নিয়ে এই পরীক্ষামূলক যাত্রা শুরু হয়। পরীক্ষায় সফল হলে আগামীকাল থেকে আবারো ফেরি চলাচল শুরু হবে।
পদ্মা নদীতে প্রবল স্রোতের কারণে গত ১১ তারিখ থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। স্রোতের কারণে ফেরির ধাক্কায় পদ্মাসেতুর ক্ষতির আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরীক্ষামূলক চলাচল সফল হলে নিয়মতিভাবে ফেরি চলবে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.