প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১০:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২১, ১০:৩৭ এ.এম
একদিনের সফরে ঢাকায় আসছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী

চীনের প্রতিরক্ষামন্ত্রী ঢাকায় আসছেন আজ, একদিনের সফরে ঢাকায় আসছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেঙ্গহি। মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে তার বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
এ সফরে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে বৈঠক করবেন।
বিষয়টি নিশ্চিত করেছে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চীনের প্রতিরক্ষামন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বিমানবন্দর থেকে ফেঙ্গি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যাবেন। এরপর সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সাক্ষাত করবেন ওয়েই ফেঙ্গি। সেখান থেকে বিকেল ৩টায় রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাত করবেন চীনা প্রতিরক্ষামন্ত্রী।
চীনের প্রতিরক্ষামন্ত্রীর ঢাকায় আসার দুই সপ্তাহ আগে বাংলাদেশ ঘুরে গেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। আবার চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে। সর্বশেষ টিকা নিয়ে সংকটের প্রেক্ষাপটে চীনের কাছ থেকে টিকা পেতে আলোচনা চলছে।
নিরাপত্তা ও কূটনৈতিক বিশ্লেষকদের মতে, পরিবর্তনশীল ভূরাজনীতি, প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা এবং টিকা কূটনীতির এ পর্বে জেনারেল ওয়েই ফেঙ্গহির বাংলাদেশ সফর তাৎপর্যপূর্ণ। সংগত কারণেই এ বিষয়গুলো তার এ সফরে বিশেষ গুরুত্ব পাবে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.