সারাদেশে বুধবার (১৫ ডিসেম্বর) ৯ লাখ ৩৩ হাজার ৮১৬ ডোজ করোনা প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে। এদের মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ৬৬ হাজার ৭৮৮ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৫ লাখ ৬৭ হাজার ২৮ জনকে।
বুধবার (১৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। অধিদফতর জানায়, এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬ কোটি ৭৮ লাখ ৩৬ হাজার ৮৩৭ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৭২৩ জন। অর্থাৎ সবমিলিয়ে ১১ কোটি ২৫ লাখ ৬৬ হাজার ৫৬০ ডোজ টিকা দেওয়া হয়েছে।
আর বুধবার ১ লাখ ২৫ হাজার ৮০১ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং ৭ হাজার ৬০২ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ। এখন পর্যন্ত ১৭ লাখ ১৪ হাজার ৬৮৭ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছে ২ লাখ ৭৭ হাজার ৯০৬ জন।
গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.