
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ডেঙ্গুতে কেউ মারা যাননি। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ৬৫ রোগীর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৮ জন, ঢাকার বাইরে ভর্তি ৪৭ জন। বর্তমানে সারা দেশে ৩৫৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৭০ জন এবং ঢাকার বাইরে ভর্তি ১৮৯ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগী ৬২ হাজার ৩২১ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি ৩৯ হাজার ১৮৮ জন এবং ঢাকার বাইরে ভর্তি ২৩ হাজার ১৩৩ জন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.