জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চের ভাড়া শতভাগ বাড়ানোর দাবিতে এবার ধর্মঘট শুরু করেছেন লঞ্চ মালিকরা। আজ শনিবার লঞ্চ মালিকদের সংগঠনের ডাকা জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংগঠনের সদস্য ও অ্যাডভেঞ্চার লঞ্চের মালিক নিজামউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। নিজামউদ্দিন বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় আমাদের পক্ষে লঞ্চ চালানো সম্ভব নয়।
সেজন্য আমরা আজ থেকেই লঞ্চ না চালানোর সিদ্ধান্ত নিয়েছি। সদরঘাট ছাড়াও দেশের কোথায় আজ থেকে লঞ্চ চলবে না। এদিকে গত বৃহস্পতিবার ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর পর শুক্রবার থেকে ধর্মঘটের ঘোষণা দেয় পরিবহন মালিক-শ্রমিকদের সংগঠনগুলো।
তারা পরিবহনের ভাড়া বাড়ানোর দাবি তুলেছে। তাদের দাবির মুখে রবিবার বিআরটিএ বৈঠক ডেকেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.