প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১০:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২১, ১:৪৩ পি.এম
করোনার বিস্তার রোধে ঈদের ছুটিতে কর্মজীবীদের নিজ কর্মস্থলে অবস্থান করার নির্দেশ

লকডাউনের সময় করোনাভাইরাসের বিস্তার রোধে রোজার ঈদের ছুটিতে কর্মজীবীদের নিজ কর্মস্থলে অবস্থান করার নির্দেশনা দিয়েছে সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধি-নিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় আগের শর্তে আগামী ৫ মে মধ্যরাত থেকে ১৬ মে মধ্যরাত পর্যন্ত এ বিধি-নিষেধ আরোপের সময়সীমা বর্ধিত করা হলো। কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে বলা হয়, সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ঈদের ছুটিতে আবশ্যিকভাবে নিজ কর্মস্থলে (অধিক্ষেত্রে) অবস্থান করবেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.