প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ১২:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২১, ১২:১৩ পি.এম
করোনায় আক্রান্ত বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান লাইফ সাপোর্টে

করোনায় আক্রান্ত বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে লেখক মনি হায়দার রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শামসুজ্জামান খান ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে গত পাঁচ দিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ১১ এপ্রিল শামসুজ্জামান খানকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.