স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, সবার সহযোগিতায় করোনা নিয়ন্ত্রণে আমরা দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষে ও বিশ্বে ২৬তম অবস্থানে রয়েছি।
আমাদের সবার স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরতে হবে। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজে সোমবার (১ নভেম্বর) সকালে ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, ৮২ লাখ ফাইজার টিকা আছে। ১২ থেকে ১৭ বছরের জন্য মোট টিকা লাগবে ৩ কোটি। নিশ্চিত আছে ২ কোটি। ইতোমধ্যে প্রায় পৌনে ছয় কোটি টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে প্রায় ৩ কোটি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাথমিকভবে দেওয়া টিকায় ভালো ফল পাওয়া গেছে। ঢাকার ৮টি স্কুলে টিকা কার্যক্রম শুরু করেছি আমরা। প্রতিদিন প্রতি কেন্দ্রে ৫ হাজার করে ৮টি কেন্দ্রে ৪০ হাজার টিকা দেয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.