বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সর্বশেষ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ নভেম্বর। জ্বর নিয়ে ভর্তি হলেও এখন নানা জটিলতায় ভুগছেন তিনি।
এর আগে টানা ২৬ দিন হাসপাতালে কাটিয়েছেন। তখন তাঁর বায়োপসি করা হয়। গত এপ্রিলে করোনায়ও আক্রান্ত হন বেগম জিয়া। এবার তাঁকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে বেশি সোচ্চার বিএনপি।
তবে সরকারের তরফ থেকে এখনো সাড়া মেলেনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক জটিলতা বাড়ছে। পুরনো সমস্যাগুলোর সঙ্গে গত দুই দিনে চিকিৎসকদের নতুন করে ভাবাচ্ছে তাঁর শরীরের ভেতরে রক্তক্ষরণের মতো বিষয়।
এর জন্য গতকাল বুধবার সন্ধ্যায় (২৪ নভেম্বর) আরো কিছু পরীক্ষা-নিরীক্ষার ভেতর দিয়ে যেতে হয়েছে তাঁকে। খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে যুক্ত সূত্র এই তথ্য নিশ্চিত করে বলেছে, সর্বশেষ তাঁর এন্ডোস্কোপি ও কোলনোস্কোপি করা হয়েছে। তবে রক্তক্ষরণের জায়গাটি চিহ্নিত করা যায়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.