মোটরযানের ডিজিটাল নাম্বার প্লেট পেতে হলে মোটরযান মালিককে কিছু কাগজপত্র জমা দিতে হয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অফিসে। বিআরটিএ সূত্রে জানা গেছে, অত্যাধুনিক বা ডিজিটাল নাম্বার প্লেট পেতে হলে গাড়ি মালিককে কিছু তথ্য অবশ্যই জেনে নিতে হবে। তাতে করে গাড়ির মালিক হয়রানি থেকে মুক্ত থাকতে পারবেন।
প্রয়োজনীয় কাগজপত্র- ১. প্রয়োজনীয় ফি দেওয়া রশিদ। ২. রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি। ৩. ফিটনেস সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি। ৪. হালনাগাদ ট্যাক্স টোকেনের সত্যায়িত ফটোকপি।
গাড়িতে নাম্বার প্লেট সংযোজনের জন্য অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি- অ্যাপয়েন্টমেন্টের জন্য ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় প্রদত্ত মোবাইল নাম্বার থেকে নিম্নলিখিত পদ্ধতিতে এসএমএস করতে হবে। NPADate এবং পঠিয়ে দিন 6969 নম্বরে। ফিরতি এসএমএস-এর মাধ্যমে আপনাকে গাড়িতে নাম্বার প্লেট সংযোজনের জন্য অ্যাপয়েন্টমেন্টের সময় জানিয়ে দেওয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.