প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১২:২২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২১, ১১:৪০ এ.এম
জাতীয় সংসদের ১৪তম অধিবেশন বসছে আজ বিকালে

করোনা সংক্রমণেই মাঝেই জাতীয় সংসদের ১৪তম অধিবেশন বসছে আজ। বুধবার বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হবে। এবারের অধিবেশন চলবে মাত্র চার কার্যদিবস। করোনার কারণে এবারও শুক্রবার জাতীয় সংসদ অধিবেশন বসবে। ওই দিন বিকাল সাড়ে ৪টায় বসবে অধিবেশন। এছাড়া ২ ও ৪ সেপ্টেম্বর বেলা ১১টায় সংসদ অধিবেশন বসবে। কোভিড-১৯ সংক্রমণের কারণে এবারও কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলবে অধিবেশন।
তবে এবারও সংসদে প্রবেশের অনুমতি পাচ্ছেন না সাংবাদিকরা। সংসদের যুগ্মসচিব মো. তারিক মাহমুদ গণমাধ্যমকে জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে অধিবেশনের সময় সাংবাদিকদের পাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। জনস্বার্থে অধিবেশনের সব কার্যক্রম সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার হবে। আসন্ন অধিবেশনটি হবে চলতি বছরের চতুর্থ অধিবেশন। গত ৩ জুলাই শেষ হয়েছিল সংসদের ১৩তম অধিবেশন, যেটি ছিল বাজেট অধিবেশন। এবারের অধিবেশনের শুরুতে পাঁচজন সভাপতিমণ্ডলী সদস্যদের নাম ঘোষণা করা হবে। তারা স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের বৈঠক পরিচালনা করবেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.