প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ৪:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২১, ১১:৫২ এ.এম
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পরিবহন শ্রমিক ও মালিকদের যে কর্মসুচি তাতে বিএনপি’র সমর্থন থাকবে – মির্জা ফখরুল

আকাশ রহমান, স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পরিবহন শ্রমিক ও মালিকদের যে কর্মসুচি তাতে বিএনপি অবশ্যই সমর্থন জানাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বৃহস্পতিবার বিকালে তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের কালিবাড়ির বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় জেলা বিএনপির সহ সভাপতি আল মামুন, সাধারন সম্পাদক মির্জা ফয়সাল আমিন সহ বিএনপি অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল আরো বলেন, সরকার জ্বালনি তেলের দাম অস্বাভাবিক ভাবে বাড়িয়ে দিয়েছে। একদিকে যখন দেশের মানুষ দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে হিমশিম খাচ্ছেন ঠিক সেই সময় স্বাভাবিক ভাবেই জ্বালনি তেলের দাম বৃদ্ধিতে দ্রব্যমূল্য আরো বেড়ে যাবে। বিদ্যুতের দাম প্রতিবছর বাড়াতে সাধারণ ভোক্তাদের জন্য অসহনিয় অবস্থা সৃষ্টি করেছে। হঠাৎ করে টিসিবি পণ্যের দামও বাড়িয়ে দেয়া হয়েছে। সাধারণ মানুষের উপর এই নির্যাতন আরো বাড়িয়ে দেয়া হলো।
তিনি আরো বলেন, যেহুতু এই সরকার নির্বাচিত নয়, সরকারকে কোথাও জবাবদিহি করতে হয়না সেহুতে তাদের ব্যাবসায়ী মুনাফা ও পকেট ভাড়ি করার জন্য সমস্ত কিছুর দাম বাড়িয়ে চলছে। সবকিছুর দাম বাড়িয়ে এই সরকার সাধারণ মানুষের সাথে দমণমূলক আচরণ করছে। এতে বিএনপি মনে করে দেশের সামগ্রিক অর্থনীতির উপর প্রচন্ড চাঁপ সৃষ্টি হবে, মানুষের আয় কমে যাবে এবং এদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বিএনপির দলীয় কর্মসুচি পরবর্তীতে জানানো হবে বলে সাংবাদিকদের জানান মির্জা ফখরুল।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.