দেশে করোনাভাইরাসের টিকা উৎপাদন করে অন্য দেশকে দেওয়ার সক্ষমতা আছে বাংলাদেশের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অ্যাজ সোমবার সংসদের সাধারণ আলোচনায় সাম্প্রতিক বিদেশ সফরের কথা তুলে ধরে সরকার প্রধান বলেন, আজকে করোনাভাইরাস মোকাবেলায় আমাদের যে সাফল্য, আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।
আমি এটাও বলে এসেছি, আমরা নিজেরা ভ্যাকসিন তৈরি করতে চাই। ভ্যাকসিন তৈরি করার যে বাধাগুলো আছে, সেগুলি আপনাদের সরিয়ে দিতে হবে। করোনাভাইরাসের টিকা যেন সর্বজনীন হয়, সেই আহ্বান বিশ্বনেতাদের জানানোর বিষয়টি তুলে ধরে সংসদ নেতা বলেন, উন্মুক্ত করতে হবে। এটা জনগণের প্রাপ্য।
জনগণের সম্পদ হিসেবে দিতে হবে। সারাবিশ্বে কোনো মানুষ যেন ভ্যাকসিন থেকে দূরে না থাকে। প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদেরকে সুযোগ দিলে আমরা উৎপাদন করব। আমরা বিশ্বে দিতে পারব। সে সক্ষমতা আমাদের আছে। জমিও নিয়ে রেখেছি। এভাবে উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.