প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৬, ৮:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৭, ২০২১, ৭:৪৫ পি.এম
তৃতীয় ধাপে ১২ হাজার ১১৬ বীর মুক্তিযোদ্ধার নামের তালিকা প্রকাশ

তৃতীয় ধাপে সোমবার (৭ জুন) আরও ১২ হাজার ১১৬ জন বীর মুক্তিযোদ্ধার নামের তালিকা প্রকাশ করেছে সরকার।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদনবিহীন বেসামরিক গেজেট নিয়মিতকরণের অংশ হিসেবে ৮ বিভাগের ৩৮৮ উপজেলার এই বীর মুক্তিযোদ্ধাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ১২ হাজার ১১৬ জন বীর মুক্তিযোদ্ধার নামের এই তালিকা তাদের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) প্রকাশ করেছে।
প্রকাশিত তালিকায় ঢাকা বিভাগের ৩ হাজার ৪৫৯ জন, চট্টগ্রাম বিভাগের ২ হাজার ৩৭৪ জন, বরিশাল বিভাগের ১ হাজার ১৮০ জন, খুলনা বিভাগের ২ হাজার ২৯০ জন, ময়মনসিংহ বিভাগের ৩৩৩ জন, রাজশাহী বিভাগের ১ হাজার ৪৩৭ জন, রংপুর বিভাগের ৭৬৮ জন ও সিলেট বিভাগের ২৭৫ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন।
এর আগে, গত ২৫ মার্চ প্রথম ধাপে ১ লাখ ৪৭ হাজার ৫৩৭ জন এবং দ্বিতীয় ধাপে গত ৯ মে ৬ হাজার ৯৮৮ জন বীর মুক্তিযোদ্ধার নামের সমন্বিত তালিকায় প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.