সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ চার দিনের সরকারি সফরে শান্তিরক্ষা মিশন পরিদর্শনে দক্ষিণ সুদানে পৌঁছেছেন। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ই সফরের মধ্য দিয়ে দেশটিতে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের মনোবল বৃদ্ধিসহ সে দেশের সেনাবাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও একধাপ এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। মালদ্বীপে থেকে শুক্রবার দক্ষিণ সুদানে পৌঁছান সেনাবাহিনী প্রধান। এর আগে মালদ্বীপে তিন দিনের সরকারি সফরে ব্যস্ত সময় কাটান তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.