প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ৬:১২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৮, ২০২১, ১১:৪২ পি.এম
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন

ডেস্ক:
দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান ও একজন কমিশনার বাছাই করতে কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির সদস্যরা রাষ্ট্রপতির কাছে চারজনের নাম সুপারিশ করবে। তাদের মধ্য থেকে একজন চেয়ারম্যান ও একজন কমিশনার হিসেবে নিয়োগ পাবেন।
তিন সদস্য বিশিষ্ট দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যান ইকবাল মাহমুদ ও দু’জন কমিশনারের একজন এ এফ এম আমিনুল ইসলামের চাকরির মেয়াদ আগামী মার্চে শেষ হচ্ছে। এ পরিপ্রেক্ষিতেই তাদের স্থলে যোগ্য প্রার্থী বাছাই করতে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে সভাপতি করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন ও সাবেক মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইয়া।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পাঁচ সদস্যের বাছাই কমিটির মধ্যে কমপক্ষে চার সদস্যের উপস্থিতিতে কমিটির কোরাম গঠিত হবে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.