দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৫৫ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৬৪ জনের।
এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৪ হাজার ৩৫২ জনে। সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৩৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ৫৩৭ জন। গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৬৯৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৬১৪টি নমুনা।
পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৪২ শতাংশ। এ পর্যন্ত মোট ১ কোটি ৭ লাখ ৪২ হাজার ৪১১টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৩ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.