দেশে শুরু থেকে এখন পর্যন্ত করোনাভাইরাস প্রতিরোধী টিকার আওতায় এসেছে ১২ কোটি ৪৭ লাখ মানুষ। কেবল গত ১৩ দিনেই টিকা দেওয়া হয়েছে দুই কোটি ৩২ লাখ মানুষকে। বুধবার (২ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক।
তিনি বলেন, গত ১৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত মোট তিন কোটি ৪৯ লাখ মানুষকে টিকার আওতায় আনতে পেরেছি বিভিন্ন ডোজে। দেশে এখন পর্যন্ত ২৯ কোটি ৬৪ লাখ টিকা পাওয়া গেছে জানিয়ে ডা. শামসুল হক বলেন, এর মধ্যে প্রথম ডোজ দিয়েছি ১২ কোটি ৪৭ লাখ মানুষকে, দ্বিতীয় ডোজ দিয়েছি ৮ কোটি ৪৮ লাখ মানুষকে এবং বুস্টার ডোজ পেয়েছেন ৩৯ লাখ মানুষ।
আর স্কুলের ১ কোটি ৬৯ লাখ শিক্ষার্থীও পেয়েছেন টিকা। প্রসঙ্গত, দেশে গত বছরের ৭ ফেব্রুয়ারি থেকে করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কার্যক্রম শুরু হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.