প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ৭:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২১, ৬:০৯ পি.এম
নতুন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ

দেশের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন এস এম শফিউদ্দিন আহমেদ। আগামী ২৪ জুন অপরাহ্নে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।
আজ বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, 'বাংলাদেশ সেনাবাহিনীর বিএ-২৪৯৬ লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিইউ, পিএসসি, কোয়ার্টার মাস্টার জেনারেল-কে আগামী ২৪ জুন ২০২১ তারিখ অপরাহ্ন থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল পদে পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা-বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুসারে উক্ত তারিখ অপরাহ্ন থেকে তিন বছরের জন্য সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হলো।'
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.