
রাজধানীর নীলক্ষেত বইয়ের মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
রাত ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিটসহ, র্যাব ও পুলিশ।
এরআগে আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার পর নীলক্ষেত বইয়ের মার্কেটের পশ্চিম পার্শ্বে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার পর আশেপাশের পুরো এলাকা ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায়। তবে কি থেকে আগুনের সূত্রপাত ঘটেছে তা এখনো জানা যায়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.