তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান পতাকাসহ পাকিস্তান দলকে ফেরত পাঠিয়ে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন। মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ডা. মুরাদ বলেন, 'অনুশীলনের সময় পাকিস্তানের ক্রিকেটাররা তাদের জাতীয় পতাকা উত্তোলন। এটা কোনো অবস্থায় মেনে নেয়া যায় না। এটা আমি কোনোভাবেই সমর্থন করতে পারি না।
পতাকা লাগিয়ে কিসের অনুশীলন। আমি মনে করি, তাদের পতাকাসহ দেশে ফেরত পাঠিয়ে দেয়া উচিত। পাকিস্তানিদের পতাকায় আমাদের চেতনা ও হৃদয়ে রক্তক্ষরণ হয়। নাটক, সিনেমা, ভণ্ডামি করতে দেয়া উচিত নয়।’
এদিকে, বাংলাদেশ সফরে আসা পাকিস্তান জাতীয় ক্রিকেট দল আজও নেটের চারদিকে পাকিস্তানের জাতীয় পতাকা টানিয়ে অনুশীলন করেছে। এর আগে সোমবার প্রথম দিনের অনুশীলনেও জাতীয় পতাকা টানাতে দেখা যায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.