এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।
রোববার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ডা. দীপু মনির কাছে ফলের সার-সংক্ষেপ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা হস্তান্তর করেন।
সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হন। পাশাপাশি তিনি ফল প্রকাশের ঘোষণা দেবেন।
ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) এবং এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এ ছাড়া পরীক্ষা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.