
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আক্রমণ করলে পাল্টা আক্রমণ হবে কি না, সেটা সময় বলে দেবে। শুক্রবার (২ ডিসেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ছাত্রলীগের যৌথ বার্ষিক সম্মেলনে বক্তব্য দেন তিনি।
তিনি বলেন, ১০ ডিসেম্বর ঘিরে বিএনপি আবারও গাড়ি পোড়ানো শুরু করেছে। নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকতে কড়া নির্দেশনা দেয়া হয়েছে। তাছাড়া গাড়ি পোড়ানোর দায়ে বিএনপির বিরুদ্ধে বিআরটিসি মামলা করবে বলেও জানান তিনি।
সম্মেলনে ছাত্রলীগ কর্মীদের ওপর ক্ষুব্ধ হয়ে ওবায়দুল কাদের বলেন, সব পোস্টার নামাও, স্লোগান বন্ধ কর। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, এটাই কি ছাত্রলীগ!
কোনো শৃঙ্খলা নেই! পোস্টার নামাতে বলছি, নামায় না!
সব নেতা, তাহলে কর্মী কোথায়! এত নেতা স্টেজে, কর্মী কোথায়? এই ছাত্রলীগ আমরা চাই না। শেখ হাসিনার ছাত্রলীগ, বঙ্গবন্ধুর ছাত্রলীগ, এই ছাত্রলীগ নয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের বলেন, ‘সব নেতা, তাহলে কর্মী কোথায়! এত নেতা স্টেজে, কর্মী কোথায়? এই ছাত্রলীগ আমরা চাই না।
শেখ হাসিনার ছাত্রলীগ, বঙ্গবন্ধুর ছাত্রলীগ, এই ছাত্রলীগ নয়। মুজিব কোট পরলেই মুজিব সৈনিক হওয়া যায় না। মুজিব সৈনিক হতে হলে মুজিবের আদর্শের সৈনিক হতে হবে। শেখ হাসিনার খাঁটি কর্মী হতে হবে। খাঁটি কর্মী বিশৃঙ্খলা করে না। সব নেতা হয়ে গেছে!’
তিনি আরও বলেন, ‘এই ছাত্রলীগ আমরা চাই না। সুশৃঙ্খল করুন, সুসংগঠিত করুন। কথা শুনবে না, এই ছাত্রলীগ আমাদের দরকার নেই। অপকর্ম করবে এই ছাত্রলীগ দরকার নেই। দুর্নামের ধারা থেকে ছাত্রলীগকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে–এটাই আজকে অঙ্গীকার।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.