আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ১০ অক্টোবর রাতে চট্টগ্রামে নিজ বাসায় পড়ে গিয়ে কোমরে আঘাত পান ইঞ্জিনিয়ার মোশাররফ।
গতকাল বুধবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয় তাঁকে। বিএসএমএমইউ সূত্রে জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা ভালো আছে। সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দেখে আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।
ইঞ্জিনিয়ার মোশাররফের ব্যক্তিগত সহকারী নূর খান বলেন, সাবেক মন্ত্রীর শারীরিক অবস্থা এখন ভালো। বাসায় পড়ে আঘাত পেয়েছিলেন। বুধবার বঙ্গবন্ধু মেডিক্যালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার সব রিপোর্ট দেখে আজ (বৃহস্পতিবার) সিদ্ধান্ত জানাবেন চিকিৎসকরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.