স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া জানিয়েছেন, ভারত থেকে কেনা আরও ৫০ লাখ টিকা মঙ্গলবার রাতে এসেছে। বুধবার (১০ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া বলেন, বিশ্বের বিভিন্ন দেশ আমাদের টিকা সহায়তা দিয়েছে। পোল্যান্ড আমাদের ৩২ লাখ টিকা উপহার দিয়েছে। জাপানও সম পরিমাণ টিকা দিয়েছে।
যুক্তরাষ্ট্র আমাদের তিন কোটি টিকা দিয়েছে। মালদ্বীপ দিয়েছে ২ লাখ টিকা। জার্মানি ১২ লাখ টিকা দিয়েছে। সৌদি আরব ১৪ লাখ টিকা দিয়েছে। চার্টার করা ফ্লাইটে এই টিকা আসবে। গতকাল রাতে ভারত থেকে ৫০ লাখ টিকা এসেছে। চীন থেকে এসেছে ৫০ লাখ টিকা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.