প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৬:১১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২২, ৭:১৪ পি.এম
মধুখালীতে ব্র্যাকমাইগ্রেশন ফোরামের সভা অনুষ্ঠিত

হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে ব্র্যাকমাইগ্রেশন ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় মধুখালী ব্র্যাক কার্যালয়ে‘রয়েল ডেনিসএমব্রাসি’-ডেনমার্কের অর্থায়নে পরিচালিত‘সোশিও ইকোনমিক রিইন্টিগ্রেশন অব রিটার্নি মাইগেন্ট ওয়ার্কার্স অব বাংলাদেশ’এর আওতায় ফোরামের কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করেন মাইগ্রেশন প্রোগ্রামের সেক্টর স্পেশালিস্ট মং খি ওয়াং। বক্তব্য রাখেন সভাপতি ইদ্রিস আলী মোল্যা, সহসভাপতি ফিরোজা বেগম, সাধারন সম্পাদক লাল মিয়া, সাংগঠনিক সম্পাদক নুরুন্নাহার বেগম, নির্বাহী সদস্য রেবেকা সুলতানা,প্রোগ্রামের মধুখালী উপজেলা সমন্ময়কারী ইসকনা পারভিন,সহ সকল সদস্যবৃন্দ।
সভায় বিদেশ ফেরত অভিবাসীদের নিয়ে ব্যাপক আলোচনা হয় এবং তাঁদের সার্বিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.