মো. আলমগীর হোসেন: মাটিরাঙ্গা খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গা উপজেলায় দেশ ও জনগনের অতন্ত্র প্রহরী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মাটিরাঙ্গা উপজেলা ও পৌর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে সাংগঠনিক বিষয়ে অলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে উাাপজেলা অডিটোরিয়াম হলরুম প্রাঙ্গনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ও পৌর কমান্ড মাটিরাঙ্গা শাখার আয়োজনে। মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম এর সভাপতিত্ত্বে আলোচনা সভায় প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধো কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুনছুর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডা এর সাবেক অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা কালা মিয়া,বীর মুক্তিযোদ্ধা হানিফ হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান,বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক,বীর মুক্তিযোদ্ধা জমির আলী,বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, আলোচনা সভায় মুক্তিযোদ্ধারা অভিযোগ করে বলেন, বিভিন্ন জায়গায় আজ মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ভাবে হয়রানি করা হচ্ছে। তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করা হচ্ছে।
এ নিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন বীর মুক্তিযোদ্ধারা সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম ক্ষোভ প্রকাশ করে বলেন , “আমরা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যুদ্ধে নেমেছিলাম। যুদ্ধ শেষে বীরের মতো বাড়ি ফিরেছি। তখন ভেবেছি, একটা মানচিত্রের জন্য যুদ্ধ করতে হবে, একটা দেশ পাবো। পেয়েছিও। কিন্তু আজ প্রভাবসালীদের দ্বারা মুক্তিযোদ্ধারা নির্যাতিত। ভিটে মাটি থেকে উচ্ছেদ করা হয়, বিভিন্ন ভাবে হয়রানি করা হচ্ছে বিষয়টি অত্যন্ত লজ্জা এবং ঘৃণার বলে মন্তব্য করেন খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা।
এ সময় সকল মুক্তিযোদ্ধাদের আবার এক হয়ে কাজ করতে হবে । এছাড়া ও বীর মুক্তিযোদ্ধাদের হয়রানি বন্ধের হুশিয়ারী দেন তিনি । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা পরিবার ,মুক্তিযোদ্ধা সন্তান সহ আমন্ত্রিত অতিথি ও সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত করতে ৭১ এ মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহনকারী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান সূচক মুক্তিযোদ্ধ চেতনায় উদ্ভোদ্ধ হয়ে নব জাগরন সামাজিক যুব সংগঠন নামে একটি সামাজিক সংগঠনের এক ঝাঁক তরুণ অনুষ্ঠিনটি পরিচানলায় সার্বিক সহযোগিতা করেন। আলোচনা শেষে বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও একমিনিট নিরবতা পালন করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.