মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আমরা জ্বালানি তেলের জন্য যথেষ্ট ভর্তুকি দিচ্ছি। অথচ সারা পৃথিবীতে জ্বালানি তেলের দাম বেড়েছে। তাই আমাদের দেশেও দাম বাড়ানো হয়েছে। অ্যাজ রোববার সকালে গাজীপুরের কালিয়াকৈরে সফিপুরে বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমিতে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) প্রথম ধাপ-এ
সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, পত্রপত্রিকায় দেখলাম যে, ভারতে লিখেছে- বাংলাদেশে তেলের দাম বেড়েছে, আমাদের কমানো উচিত।
অথচ ভারতে তেলের দাম কমানোর পরেও আমাদের চেয়ে দাম বেশি। আমাদের দেশে যে দাম, তার চেয়ে ভারতে পেট্রোল ও কেরোসিনের দাম বেশি। তবে দেখা যাক- প্রধানমন্ত্রী দেশে এসেছেন তিনি হয়তো পুনর্বিবেচনা করতে পরেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.