হঠাৎ করে রমজানের প্রথম দিনে রাজধানীতে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। বাসা-বাড়ি থেকে শুরু সিএনজি স্টেশনে গ্যাস না থাকায় দিনভর দুর্ভোগ আর ভোগান্তি পোহাতে হয়েছে নগরবাসীকে।
এতে ক্ষোভও জানিয়েছেন তারা। রোববার (৩ এপ্রিল) রাতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বিবিয়ানা গ্যাস ফিল্ডে জরুরি রক্ষাণাবেক্ষণের জন্য গ্যাসের স্বল্প চাপের পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে। অভিজ্ঞ প্রকৌশলীরা মেরামতের কাজ করে যাচ্ছেন।
দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে আশা করা যাচ্ছে। দেশের বড় গ্যাসক্ষেত্রগুলোর মধ্যে একটি বিবিয়ানা। সেই গ্যাস ক্ষেত্রের ছয়টি কূপ বন্ধ রয়েছে। যার প্রভাব পড়েছে রাজধানীতে। সংকট কাটতে ১০ এপ্রিল পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছে পেট্রোবাংলা। এতে গ্রাহকদের সাময়িক অসুবিধায় পড়তে হতে পারে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.