প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৪:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২১, ৬:১১ পি.এম
শারদীয় দূর্গোৎসব উপলক্ষে জাগ্রত খুলনা এর উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ত্রাণ বিতরণ

মোঃ মিজানুর রহমান খুলনা প্রতিনিধি : আজ ০৯ই অক্টোবর রোজ শনিবার মহেশ্বরপাশা কালীবাড়ি বাজার মন্দির প্রাংগনে ৪৫ টি সনাতন অসহায়-দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জনাব মোঃ শাহাদাত হোসেন মিনা।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি শ্যামল কুমার দে, সাধারণ সম্পাদক অজয় কুমার দে, প্রধান শিক্ষক দিলীপ কুমার দে, সমীর সাহা স্বপন কুমার রায় এবং শিশির সাহা।
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মোঃ নীরব আলী,সিনিয়র সহ-সভাপতি আমিনুল হক টিংকু, সাধারণ সম্পাদক আসমাউল হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, কোষাধ্যক্ষ মোঃ জান্নাতুল নাইম, দপ্তর সম্পাদক অভিজিৎ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাসুম আহমেদ, ,রক্ত দান শাখার সম্পাদক আবীর হোসেন, ইমতিয়াজ, মোঃ সাবেদ, উচ্ছ্বাস, আশিক মোল্লা, জনসংযোগ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, জিহাদ মুন্সি, সাগর সাহা, আরিফ হাওলাদার, শাহীন প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.