
বৃহস্পতিবার এক বার্তায় দেশটির জনগণ ও সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানান পাক প্রধানমন্ত্রী। অভিনন্দনের পাশাপাশি তিনি শেখ হাসিনাকে পাকিস্তান সফরেরও আমন্ত্রণ জানান।
বার্তায় ইমরান খান বলেন, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে তার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের গভীর মূল্যায়ন করে।
‘বাংলাদেশের শতবর্ষ ও সুবর্ণজয়ন্তী আমাদের দুদেশের মধ্যে পুনর্মিলন এবং বন্ধুত্বের দূরদর্শী দৃষ্টিভঙ্গির স্মরণ করিয়ে দেয়। ’
পাকিস্তান প্রধানমন্ত্রী বলেন, আমাদের গভীর সম্পর্ক এগিয়ে নিতে আমি আপনাকে (শেখ হাসিনা) পাকিস্তান সফরের আমন্ত্রণ জানাই। আমি আশাবাদী এতে আমাদের ভ্রাতৃত্ব সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হবে।
বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের দীর্ঘজীবন কামনা করেন ইমরান খান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.