প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৩:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২১, ২:৩১ পি.এম
শেখ হাসিনা সরকার কখনো খালি মাঠে গোল দিতে চায় না: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা সরকার কখনো খালি মাঠে গোল দিতে চায় না। খালি মাঠে গোল দিতে আওয়ামী লীগ অভ্যস্তও নয়।
সরকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চাইলেও বিএনপি জন্মলগ্ন থেকেই খালি মাঠে গোল দেয়ার চর্চা করছে। ১৫ ফেব্রুয়ারির খালি মাঠে নির্বাচনে কথা বিএনপি ভুলে গেলেও জনগণ এখনও ভুলেনি। আজ বৃহস্পতিবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি কর্মসূচির নামে কোনোরূপ সন্ত্রাস ও জনভোগান্তি সৃষ্টি করলে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে প্রতিহত করবে। তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে জাতিকে ঐক্যবদ্ধ করছেন। এটাই বিএনপির গাত্রদাহের কারণ। যার প্রমাণ নয়াপল্টনে পুলিশের ওপর হামলা ও সন্ত্রাস সৃষ্টি।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.