উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আজকের শিক্ষার্থীরাই হাল ধরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নশীল দেশের কাতার থেকে বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার যে রূপকল্প রচিত হয়েছে, তার বাস্তবায়নও শিক্ষার্থীরাই করবেন বলে মন্তব্য করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার (৩০ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেছেন।
শেখ হাসিনা এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জানিয়ে বলেন, ‘তারা বড় হবে, লেখাপড়া শিখবে। আর আমরা বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ, এই দেশকে উন্নত দেশ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি চেয়েছিলেন সোনার বাংলা গড়তে সোনার মানুষ। সেই সোনার মানুষ হবে আজকের শিক্ষার্থীরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.