
দেশজুড়ে করোনা সংক্রমণ বাড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার (২১ জুন) সব সংস্থা প্রধানকে এই নির্দেশনা দেয়া হয়েছে।
এতে বলা হয়, এখন করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বাড়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব অনুবিভাগ প্রধান এবং অধীন দপ্তর/সংস্থার প্রধানরাকে তার আওতাধীন কর্মকর্তা/কর্মচারীদের মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা উপ সচিব মো. এনামুল হক সই করা নির্দেশনা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সব সংস্থা প্রধানের কাছে পাঠানো হয় নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়েছে।
গত কয়েক দিন ধরে সংক্রমণ বেড়েে গেছে, সবশেষ মঙ্গলবার ৮৮৩ জনের সংক্রমণের খবর পাওয়া গেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.