প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অন্যান্য নির্বাচন কমিশনার (ইসি) গঠনে রাজনৈতিক দলগুলোর কাছে আগ্রহী ব্যক্তিদের নাম আহ্বান করেছে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি। রোববার (৬ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলগুলো আগামী ১০ ফেব্রুয়ারি বিকাল ৫টার মধ্যে নামের প্রস্তাব করতে পারবে।
রোববার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 'প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২' অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগদানের জন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম রাষ্ট্রপতির নিকট সুপারিশ করার লক্ষ্যে গঠিত অনুসন্ধান কমিটি আগ্রহী ব্যক্তিবর্গের নাম আহবান করছে।
'নির্বাচন কমিশন কতৃক নিবন্ধিত রাজনৈতিক দলগুলো আগামি ১০ ফেব্রুয়ারি বিকাল ৫টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে সুপারিশ করার জন্য অনধিক ১০ জনের নাম প্রস্তাব করতে পারবে। ব্যক্তিগত পর্যায়েও আগ্রহী ব্যক্তিবর্গ তাদের নিজ নিজ নাম প্রস্তাব করতে পারবেন।'
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.