
বুধবার (২২ জুন) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের আগে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী।
সোমবার (২০ জুন) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ জুন বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস কনফারেন্স করবেন।
এদিকে মঙ্গলবার (২১ জুন) নেত্রকোণা, সুনামগঞ্জ, সিলেটের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী। এরপর তিনি সিলেট সার্কিট হাউজে বক্তব্য রাখেন এবং বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।
২৫ জুন সকাল ১০টায় মাওয়া প্রান্তে সুধী সমাবেশ করে পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন নামফলক উন্মোচন করে টোল দিয়ে পদ্মা সেতু পার হবেন প্রধানমন্ত্রী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.