রিলে করে ৪৮ ঘণ্টায় এক হাজার ৬৭০ কিলোমিটার সাইকেল চালিয়ে রেকর্ড গড়লেন বাংলাদেশের চার তরুণ। এর আগে ২০১৬ সালে একক সারিতে সাইকেল চালিয়ে পৃথিবীর দীর্ঘতম সারি তৈরির রেকর্ডটি গড়েছিল বিডিসাইক্লিস্টস (বিডিসি)।
এবার দ্বিতীয় রেকর্ডটি গড়লেন বিডিসির স্পোর্টস উইং টিমবিডিসির চার সদস্য। এর আগে ২০১৬ সালের বিজয় দিবসে ১ হাজার ১৮৬ জন মানুষ ধীরগতিতে সাইকেল চালিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন।
চলন্ত সাইকেলে দীর্ঘতম একক সারির রেকর্ডটি দীর্ঘদিন বিডিসাইক্লিস্টসের ঘরেই ছিল। এবার নতুন রেকর্ড গড়লেন বিডিসিরই চার তরুণ—দ্রাবিড়, তানভীর, রাকিবুল ও আলাউদ্দিন। বিশ্ব রেকর্ডের জন্য টিমবিডিসি পূর্বাচলে জয়নুল আবেদিন চত্বরটি বেছে নিয়েছিল। ১ দশমিক ৭ কিলোমিটার রাস্তায় প্রায় ১ হাজার ৩ চক্কর দিয়েছেন এই চার সাইক্লিস্ট। টিমবিডিসির সদস্যরা এ কাজে সহায়তা পেয়েছেন তাদের পৃষ্ঠপোষক ডাবরের কাছ থেকে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.