গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গি আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আরও ৩ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গিতে ২০২ জনের মৃত্যু হয়েছে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গি বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এ সময়ের মধ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে নতুন করে ৮৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১৮৯ জনে।
প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৪২৬ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩৩ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৮৮৫ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন এক হাজার ৩০৪ জন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.