
পদ্মা সেতুর নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষার্থে কয়েকটি নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এ বিষয়ে সেতু কর্তৃপক্ষ গণবিজ্ঞপ্তি দিয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) গণবিজ্ঞপ্তি দিয়ে জারি করা নির্শদেনায় বলা হয়- ২৫ জুন জাতির স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ২৬ জুন সকাল ৬টা থেকে সরকার নির্ধারিত টোল প্রদান সাপেক্ষে সেতু পারাপার হওয়া যাবে।
নির্দেশনাগুলো হলো-
পদ্মা সেতুর ওপর অনুমোদিত গতিসীমা ৬০ কিলোমিটার/ঘণ্টা।
পদ্মা সেতুর ওপর যে কোনো ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে দাঁড়িয়ে ছবি তোলা/হাঁটা সম্পূর্ণ নিষেধ।
বিশেষভাবে জানানো যাচ্ছে যে, তিন চাকা বিশিষ্ট যানবাহন (রিকশা, ভ্যান, সিএনজি, অটো রিকশা ইত্যাদি), পায়ে হেঁটে, সাইকেল বা নন-মটোরাইজড গাড়ি যোগে সেতু পারাপার হওয়া যাবে না।
গাড়ির বডির চেয়ে বেশি চওড়া এবং ৫.৭ মিটার উচ্চতার চেয়ে বেশি উচ্চতার মালামালসহ যানবাহন সেতুর ওপর দিয়ে পারাপার করা যাবে না।
সেতুর ওপরে কোনো ধরনের ময়লা ফেলা যাবে না।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.