আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচিগুলো কারও সঙ্গে পাল্টাপাল্টি নয়। এ কথা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামী নির্বাচন পর্যন্ত প্রায় প্রতিদিনই সারা বাংলাদেশে বিভাগ, জেলা, উপজেলা, মহানগর, থানা, ইউনিয়নে প্রয়োজনে ওয়ার্ড পর্যায়ে কর্মসূচি থাকবে। এখানে কারও সঙ্গে পাল্টাপাল্টি নয়। এটা আমাদের কর্মসূচিরই অংশ। আমরা আমাদের কর্মসূচি পালন করছি।
মঙ্গলবার রাজধানীর মৎস্য ভবন মোড়ে ‘নিরাপদ সড়ক চাই’ রোড শোতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। দলের পরবর্তী রাজনৈতিক কর্মসূচি কী জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ২০১৩-১৪ সালে বিএনপির নেতৃত্বে আগুন-সন্ত্রাস, রাস্তার পাশে গাছ কাটা, রেলস্টেশন পুড়িয়ে ফেলা, ভূমি অফিসসহ বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ হয়েছিল। আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ সতর্ক পাহারায় থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.