প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা কারও সঙ্গে যুদ্ধ করতে চাই না। জাতির পিতার পররাষ্ট্রনীতি সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়; আমরা সেই নীতিতে বিশ্বাস করি।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৭৫ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, সশস্ত্র বাহিনী বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি বাড়াতে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় তুরস্কে ভূমিকম্পে বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
তিনি বলেন, সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকার কাজ করে যাচ্ছে। একই সঙ্গে কারেও সঙ্গে শত্রুতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব নীতিতে কাজ করে যাচ্ছে। তবে বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হলে সেনাবাহিনী বসে থাকবে না। কঠোরভাবে প্রতিরোধ করবে। পেশাদারিত্ব বজায় রেখে সব সেনা সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.