সরকারি-বেসরকারি খাতে ব্যয় কমিয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৭ মে) অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এনইসি) অনুমোদনের সময় প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা এ নির্দেশনা দেন।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে এ কথা জানান। পরিকল্পনামন্ত্রী বলেন, সরকারি-বেসরকারি খাতের সব বিষয়ে সাশ্রয়ী হতে হবে। বিদ্যুৎ-পানি থেকে শুরু করে কোনো খাতেই অপচয় করা যাবে না।
এম এ মান্নান বলেন, সম্পদ সবারই সীমিত। অহেতুক সম্পদ অপচয় করার কোনো মানে নেই। শুধু অপচয় রোধ নয়, জনগণের জন্য ও দেশের জন্য প্রকল্প এগিয়ে নিতে হবে। অহেতুক বাড়াবাড়ি করা যাবে না বলেও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে মন্ত্রী বলেন, সকলকে নির্দেশনা দেয়া হয়েছে অপচয় করা যাবে না। কোনোমতেই অপচয় করা যাবে না। এটা ভয়ের কোনো বার্তা নয়। কারণ সম্পদ সবারই সীমিত। অহেতুক সম্পদ অপচয় করার মানে নেই।
শুধু অপচয় রোধ নয়, জনগণের জন্য দেশের জন্য প্রকল্প আগে নিতে হবে। ব্যয়ে ঘাটতি সবার থাকবে অফুরন্ত সম্পদ কারও নেই। গুরুত্বপূর্ণ প্রকল্প আগে নিতে হবে। অহেতুক বাড়াবাড়ি করা যাবে না বলে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.