বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আমরা বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে চাই। বিদেশিরা যখন আসবে, দেখবে বিনিয়োগ করবে। ভালোভাবে দেখলে ভালো বিনিয়োগ হবে। এছাড়া হবে না। সেজন্য আমরা সিদ্ধান্ত নিলাম আলাদা ভবন করার।
প্রধানমন্ত্রী বলেন, ক্রয়মূল্য দিলে গ্যাস -বিদ্যুৎ পাওয়া যাবে। বিশ্বব্যাপি অর্থনৈতিক মন্দা বিবেচনা করে এগিয়ে যেতে হবে। গত ১৪ বছরে আমরা ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করেছি। ব্যবসায়ীদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিনিয়োগ করে নিজে লাভবান হন একই সঙ্গে দেশকেও লাভবান করুন। এই ভবনটি বিডার প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার হবে। এর নাম ‘বিনিয়োগ ভবন’। এই ভবনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) প্রধান কার্যালয়ও রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.