
৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস ছিল। এদিন নিজের স্কুল-কলেজের দুই জন শিক্ষকের পা ছুঁয়ে সালাম করে শ্রদ্ধা নিবেদনের ছবি পোস্ট করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
ফেসবুক পেজে পোস্ট করা ওই ছবির সঙ্গে সারা বিশ্বের সকল শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে হাছান মাহমুদ লিখেছেন, ‘বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষকদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা।
প্রকৃতপক্ষে শিক্ষকরাই মানুষের জীবন গড়ার কারিগর। এর মাধ্যমে তারা জাতি গঠন করে। আমার জীবনে আমি কিছু অসাধারণ শিক্ষক পেয়েছি।
এখানে আমার ইসহাক স্যার- যিনি আমাদের চট্টগ্রাম সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ছিলেন এবং সুমঙ্গল মুৎসুদ্দি স্যার- যিনি চট্টগ্রাম সরকারি মহসিন কলেজে আমাদের পদার্থবিদ্যার শিক্ষক ছিলেন। আমরা ভাগ্যবান যে তারা এখনো আমাদের সাথে আছেন।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.