যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয় থাকলেও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সংস্কারের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বাহিনীটির নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। আজ শনিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেন, র্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে দেশটির অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। জবাবদিহিতা ও সংস্কার নিশ্চিত না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ বিষয়ে জানতে চাইলে র্যাবের নতুন ডিজি বলেন, আমি ব্যক্তিগতভাবে সংস্কারের কোনো প্রশ্নই দেখি না।
আরোও পড়ুন:
অধিকৃত ৪ অঞ্চল রাশিয়ায় যুক্ত করায় পুতিনকে হুঁশিয়ারি বাইডেনের
কারণ আমরা এমন কোনো কাজ করছি না যার জন্য র্যাব সংস্কার করতে হবে। আমরা আমাদের জন্য নির্ধারিত যে বিধি আছে, সেই বিধি-বিধান অনুযায়ী কাজ করে যাচ্ছি। আমরা আইনের বাইরে কোনো কাজ করি না। তাই সংস্কারের তো প্রশ্নই ওঠে না।
আদৌ তারা সংস্কারের জন্য কোনো লিখিত প্রস্তাব করেছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না আমাদের কাছে কোনো লিখিত প্রস্তাব দেয়নি।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আপনার ওপর কতটুকু প্রভাব ফেলবে, চাপ কতটুকু থাকবে? জানতে চাইলে তিনি বলেন, একটা নিষেধাজ্ঞা দিয়েছে। এটা সরকারিভাবে মোকাবিলা করা হচ্ছে। তারা যেসব বিষয় আমাদের কাছে চেয়েছে, ইতোমধ্যে আমরা সেগুলোর জবাব দিয়েছি। জবাব দেওয়ার পরে তারা নতুন করে কোনো প্রশ্ন তোলার সুযোগ পায়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.